সম্মানিত বিত্তবান ভাই ও বোনদের প্রতি বিনীত নিবেদন,

কুরবানী কেবল একটি ইবাদত নয়, এটি ত্যাগের মহিমায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য সুযোগ। আমাদের চারপাশে এমন অনেক পরিবার আছে, যারা সারা বছর অপেক্ষায় থাকে শুধু কোরবানির ঈদের দিন একটু গোশতের জন্য। আপনার সামর্থ্য ও একটু সদিচ্ছা পারে সেই সব সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে।

এসএনসি ফাউন্ডেশন-এর "কুরবানী প্রকল্প-২০২৬" এর মাধ্যমে আমরা ঢাকা সিটি কর্পোরেশন এলাকার অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের দ্বারে দ্বারে আপনার আমানত পৌঁছে দিতে আমরা বদ্বপরিকর।

কেন এগিয়ে আসবেন?

  • অসহায়ের পাশে দাঁড়াতে: যেখানে দারিদ্র্যের কারণে অনেকে কুরবানী দিতে পারেন না, সেখানে আপনার অংশগ্রহণ তাদের মুখে হাসি ফোটাবে।
  • সঠিক বন্টন: আমরা পূর্ণ শরীয়তসম্মতভাবে এবং স্বচ্ছতার সাথে পশু ক্রয় ও গোশত বন্টন নিশ্চিত করি।
  • যৌথ প্রচেষ্টা: আপনি চাইলে এককভাবে পশু দিতে পারেন অথবা আমাদের নির্ধারিত শেয়ারে অংশগ্রহণ করে এই মহৎ কাজে শরিক হতে পারেন।
"নিশ্চয়ই আল্লাহর কাছে পশুর রক্ত বা গোশত পৌঁছে না, বরং পৌঁছে আপনাদের তাকওয়া।"

আপনার যাকাত, সদকা কিংবা কুরবানীর অংশ দিয়ে এই মানবতার কল্যাণে অংশীদার হোন। আপনার সামান্য অনুদান হতে পারে অনেকগুলো পরিবারের ঈদের সেরা উপহার।

অনুদান পাঠানোর একাউন্ট নম্বর:

MSA ACCOUNT NO

20501020209115209

SOCIETY FOR NATIONAL CHARITY

IBBL, LOCAL OFFICE, Dhaka